ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সাবেক ইউপি সদস্য মুসা মিয়ার (৬৫) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর গ্রামের জোয়ারার বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি হোসেনপুর গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে ও ছলিমাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

পরিবারের সদস্যরা জানায়, মুসা মিয়া ড্রেজার চালাতেন এবং গতকাল শনিবার রাতে তিনি ড্রেজারে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হন। এরপর থেকে তার সাথে আর কোনো যোগাযোগ হয়নি।

গতকাল রোববার বিকেলে স্থানীয়দের মাধ্যমে বিলের মধ্যে মুসা মিয়ার মরদেহ পড়ে থাকার খবর পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের রক্তাক্ত গলাকাটা মরদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যরা দ্রুত ঘটনার রহস্য উদ্‌ঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান জামিল খান জানান, মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তবে কে বা কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সেই রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ