ব্রাহ্মণবাড়িয়া ছাদবাগানীদের মিলনমেলা অনুষ্ঠিত

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:  ফল-ফসল ও উৎপাদনের অভিযাত্রায় অনলাইন প্লাটফর্ম ‘ব্রাহ্মণবাড়িয়ার ছাদবাগান’ এর বিশেষ ইভেন্ট আনারময়ী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলা শহরের শতাধিক ছাদবাগানী অংশগ্রহণ করেছেন৷ বিশেষ করে যারা উৎপাদনশীল বাগান করতে আগ্রহী তাদের উপস্থিতি ছিল বেশি ৷ এই ইভেন্টে ছাদ বাগানিরা নিজেদের মাঝে নানান প্রজাতির দুর্লভ জাতের প্রচুর ফুল-ফল ও ফসলের চারা, বীজ ও কাটিং আদানপ্রদান করেছেন৷ ছাদবাগান গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন মুফতি কাজী এনামের সঞ্চালনায় বৃক্ষপ্রেমিদের উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খান সাদাত৷ এছাড়াও উপস্থিত ছিলেন জনাব শরিফুল ইসলাম মাসুদ, শাকিল আহমেদ সারওয়ার, মাও. মুছা সরকার, মাও. আহমেদ নূর, জুয়েল ইক্বরাম, কাজী ফারজানা, আফরোজা হানি, মৌসুমি আক্তার সহ অনেক সদস্য ৷ ইটপাথরের গড়া সবুজশুন্য শহুরে জীবনে বিষাক্ত আলো-বাতাসে অভ্যস্ত মানুষেরা খুজে বেড়াচ্ছে এক টুকরো নির্মল বাতাসের গন্ধ৷ খুজছে সামান্য ফরমালিনমুক্ত খাবারের উৎস। ব্রাহ্মণবাড়িয়ার ছাদবাগান গ্রুপ সেই সকল বাগানিদের পরামর্শ দিয়ে সহযোগিতা করতে সবসময় নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে৷ গ্রুপের এক্টিভিটির ভুয়সী প্রশংসা করছেন অনেকেই৷ ছাদের পরিত্যক্ত অংশ, বেলকনি অথবা আঙ্গিনায় অব্যবহৃত জায়গাগুলো যেন ফাঁকা পড়ে না থাকে, ছাদবাগানীরা নিরব সাধকের মতো চেষ্টা করে যাচ্ছেন সেখানে প্রিয় ফলের চাষ করে পরিবারের পুষ্টি চাহিদা মেটাতে ৷ ছাদ বাগানিরা ফলের চাষের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় প্রত্যেককে প্রশিক্ষণ দিচ্ছেন। যাতে করে ডেঙ্গু বা মশাবাহিত রোগের প্রাদুর্ভাব থেকে বেঁচে থাকা যায়।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ