ব্লাড ফর নাসিরনগর’র ২৫-২৬ কমিটি ঘোষণা করা হলো

লেখক: মোঃ শরিফ মিয়া 
প্রকাশ: ১০ মাস আগে

স্টাফ রিপোর্টার, গতকাল ৮ জুন ২০২৫ ইং রোজ রবিবার বিকাল ৫ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে ব্লাড ফর নাসিরনগর’র ২৫-২৬ কমিটি ঘোষণা করেন।

উপদেষ্টা ইবাদুল রহমান ভূইয়া। নবনির্বাচিত কমিটিতে

সভাপতি: মোঃ ইব্রাহিম মিয়া

সাধারণ সম্পাদক: মোঃ শরিফ মিয়া সাংগঠনিক সম্পাদক: মুহাম্মদ নয়ন

অর্থ সম্পাদক: মোঃ সাহাঙ্গীর আহমেদ জয়

প্রচার সম্পাদক: দেলোয়ার হোসাইন,

নারী সম্পাদক: সাদিয়া আক্তার

উক্ত মিটিংয়ে উপস্থিত ছিলেন ছিল জুয়েল আহামেদ ( প্রতিষ্ঠিতা ব্লাড ফর নাসিরনগর), সামিউল (সাবেক সাংগঠনিক সম্পাদক উক্ত সংগঠন), বশির আহামেদ (সাবেক সহ-সভাপতি উক্ত সংগঠন),আঃ কাদির (সাবেক সহ-সভাপতি উক্ত সংগঠন),আরোও উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সদস্যরা মোঃ রুবেল, শেখ ডালিম, মোঃ আনিছ, মোঃ সাব্বির রহমান, আঃ হামিদ, শরিফ আহমেদ, এমরান, রাকিব, সাফিউল্লাহ,মোহাম্মদ চাঁদ সহ আরো অনেক।

প্রতিষ্ঠাতা জুয়েল আহমেদ বলেন, প্রতিটি মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য রোগী রক্তের অভাবে জীবনসংকটে পড়ছে। এ সংকট কাটিয়ে উঠতে পারে শুধুমাত্র সচেতন প্রতিষ্ঠান সমূহের মাধ্যমে। ব্লাড ফর নাসিরনগর এমনি একটি প্রতিষ্ঠান।

রক্তদান শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটি মানবতার সেবায় এক নিঃস্বার্থ অঙ্গীকার।

আমাদের সংগঠন ‘ব্লাড ফর নাসিরনগর’ প্রতিষ্ঠালগ্ন থেকে বিনামূল্যে রক্ত সরবরাহে কাজ করে আসছে। তরুণ সমাজের অংশগ্রহণ আমাদের কার্যক্রমে নতুন গতি এনেছে। আমরা চাই, রক্তদানের চর্চা হোক নিয়মিত এবং সংগঠিত।

আমি সকল সুস্থ নাগরিককে আহ্বান জানাই—নিজে রক্ত দিন, অন্যকেও উৎসাহিত করুন। আপনার এক ব্যাগ রক্ত বাঁচাতে পারে একটি জীবন।

সভাপতি ইব্রাহিম বলেন, গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি ‘ব্লাড ফর নাসিরনগর’ পরিবারের সকল সদস্যকে, যারা আমাকে ২০২৫-২৬ সেশনের “সভাপতি” হিসেবে নির্বাচিত করে এই মহান দায়িত্ব প্রদান করেছেন।

এই দায়িত্ব শুধু সম্মানের নয়, বরং এটি মানবতার প্রতি একটি অঙ্গীকার। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমার সর্বোচ্চ চেষ্টা ও আন্তরিকতা দিয়ে সংগঠনের সেবা কার্যক্রম আরও এগিয়ে নিয়ে যেতে।

বিশেষ কৃতজ্ঞতা জানাই— উপদেষ্টা মণ্ডলী কে, যারা সবসময় আমাদের প্রেরণা দিয়েছেন । এবং বিগত কমিটির নিবেদিতপ্রাণ সকল সদস্য কে যাদের পরিশ্রম ও ত্যাগে গড়া আমাদের আজকের ভিত্তি।

সাধারণ সম্পাদক মোঃ শরিফ মিয়া বলেন, গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি ‘ব্লাড ফর নাসিরনগর’ পরিবারের সকল সদস্যকে, যারা আমাকে ২০২৫-২৬ সেশনের “সাধারণ সম্পাদক” হিসেবে নির্বাচিত করে এই মহান দায়িত্ব প্রদান করেছেন।

এই দায়িত্ব শুধু সম্মানের নয়, বরং এটি মানবতার প্রতি একটি অঙ্গীকার। আমি জানি না কতটুকু দায়িত্ব পালন করতে পারবো কিন্তু আমি কথা দিচ্ছি যে আমি সর্বদা চেষ্টা করবো সংগঠনের সফলতা আনতে ও আন্তরিকতা দিয়ে সংগঠনের সেবা কার্যক্রম আরও এগিয়ে নিয়ে যেতে।

বিশেষ কৃতজ্ঞতা জানাই— উপদেষ্টা মণ্ডলী কে, যারা সবসময় আমাদের প্রেরণা দিয়েছেন । এবং বিগত কমিটির নিবেদিতপ্রাণ সকল দায়িত্বশীল কে যাদের পরিশ্রম ও ত্যাগে গড়া আমাদের আজকের ভিত্তি।

ধন্যবাদ জানান সকলের সদস্যদের যাদের সহযোগিতায় আজ আমি এখানে।

চলুন, আমরা সবাই একসাথে মানবতার জন্য কাজ করি—এক রক্তবিন্দুতেই গড়ে উঠুক ভালোবাসার নাসিরনগর।

ব্লাড ফর নাসিরনগর—রক্তে গড়া সম্পর্ক, মানবতায় বাঁধা পরিবার।