বড়দিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপ্টিষ্ট চার্চ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন পুলিশ সুপার

বড়দিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপ্টিষ্ট চার্চ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন পুলিশ সুপার
বড়দিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপ্টিষ্ট চার্চ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন পুলিশ সুপার
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

খ্রিস্টধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানাধীন ব্যাপ্টিষ্ট চার্চ পরিদর্শন ও খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ।

আজ বুধবার (২৫ ডিসেম্বর ২০২৫ খ্রি.) যীশু খ্রিস্টের জন্মদিন বড়দিন উপলক্ষে পুলিশ সুপার মহোদয় ব্যাপ্টিষ্ট চার্চে উপস্থিত হন। এ সময় তিনি খ্রিস্টধর্মাবলম্বীদের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন এবং খ্রিস্টান ধর্মাবলম্বী বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

বড়দিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপ্টিষ্ট চার্চ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন পুলিশ সুপার
বড়দিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপ্টিষ্ট চার্চ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন পুলিশ সুপার

পরিদর্শনকালে পুলিশ সুপার চার্চের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চার্চ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন। তিনি শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে বড়দিন উদযাপনের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারী এবং খ্রিস্টান ধর্মাবলম্বী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বড়দিন উপলক্ষে পুলিশের এই সৌজন্যমূলক পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় কার্যক্রমে খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে সন্তোষ ও উৎসাহ লক্ষ্য করা গেছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ