— বিজ্ঞাপন —

ভারতে অনুপ্রবেশের দায়ে আটক হওয়া তিন বাংলাদেশীকে হস্তান্তর বিজিবির মাধ্যমে

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

নেত্রকোনা জেলা প্রতিনিধি,ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অনুপ্রবেশের দায়ে আটক তিন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে। মঙ্গলবার সকালে নেত্রকোণার দুর্গাপুর বিজয়পুর সীমান্তের ১১৫২/এমপি পিলারের নিকট শূন্যরেখায় ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে এই হস্তান্তর হয়।

এ বিষয়ে ৩১ বিজিবির বিজয়পুর সামীন্ত ফাঁড়ির নায়েক শাহ আলম দুর্গাপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন।
তিন বাংলাদেশী হলেন—ময়মনসিংহের ফুলবাড়ী থানার বিড়ালশাখ গ্রামের মৃত আকবর আলীর ছেলে মোঃ সিরাজ উদ্দিন(৩১), শেরপুরের ডোবারচর গ্রামের সুলতান মিয়ার মেয়ে সুমি আক্তার সিমা(২৫) ও পাবনার চটমোহর থানার মথুরাপুর বাজার এলাকার মুরাদ খন্দকারের মেয়ে মারুফা খাতুন (২৮)। তারা ২ জুন সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন।
বিজিবি জানায়, সকাল পৌনে ৯ টার দিকে ৬ সদস্য করে বিজিবি ও বিএসএফের দলের ফ্ল্যাগ মিটিং হয়। পরে বিএসএফ তিন বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করে। মিটিং শেষে বিজিবি তাদের দুর্গাপুর থানায় নিয়ে যায় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নিজ নিজ জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗