ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১৪ বাংলাদেশি, আরও ৩৩ জন ফেরত আসবেন শিগগির

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি,অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে আটক হওয়া ১৪ বাংলাদেশি নাগরিক কারাভোগ শেষে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর সাড়ে ৩টায় তারা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফেরেন। ভারতীয় কারাগারে শাস্তি ভোগ শেষে বাংলাদেশ সরকারের কূটনৈতিক প্রচেষ্টা ও এনজিও ব্র্যাকের সহযোগিতায় দেশে ফেরানো হয় তাদের।

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহায়তায় এবং ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের মধ্যস্থতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়। ফেরত আসার সময় আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখায় স্বজনদের হাতে তুলে দেওয়া হয় সবাইকে।

দেশে ফিরে আসা বাংলাদেশিরা হলেন—মো. ইসমাইল, হারুন মজুমদার, পাপিয়া আক্তার, লিজা খানম, লিজা খাতুন, আশা মণি, মফিজুল ইসলাম, তাহিয়াতুন নেসা, আখি ইসলাম, সঞ্জয় সরকার, স্বপন সরকার, যিশু কান্তি দাস, বিপুল দাস ও সুশেন দাস। তারা ফেনী, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, নড়াইল, চাঁদপুর, খুলনা, নেত্রকোণা ও সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

ব্র্যাকের মাইগ্রেশন বিভাগের ডেপুটি ম্যানেজার শায়লা শারমিন জানান, দেশে ফেরার পর তাদের তাৎক্ষণিক খাদ্য সহায়তা ও আর্থিক অনুদান দেওয়া হয়েছে। ভবিষ্যতে তাদের পূর্ণ পুনর্বাসনের বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।

বাংলাদেশ সহকারী হাইকমিশনের কনস্যুলার অ্যাসিস্ট্যান্ট ওমর শরীফ জানান, কাজের খোঁজে অবৈধভাবে ভারতে প্রবেশ করে আটক হন এসব বাংলাদেশি। আদালতের রায়ে কারাভোগ শেষে তাদের দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে আগরতলার ক্ষণস্থায়ী কারাগারে আরও ৩৩ জন বাংলাদেশি আটক রয়েছেন, যাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান বলে জানা যায়।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ