ভালুকায় ১৪ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৪

ভালুকায় ১৪ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৪
ভালুকায় ১৪ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৪
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ময়মনসিংহের ভালুকায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (১৪ মার্চ) রাতে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ১৪ বছর বয়সী এক কিশোরী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গ্রেপ্তার হওয়া চার যুবক হলেন- পাঁচগাও এলাকার আশু মিয়ার ছেলে মো. হোসাইন (২১), আব্দুল মোতালিবের ছেলে মো. ফারুক আহাম্মেদ (১৭), মো. শহীদের মো. আরিফ (১৭), মঞ্জুরুল হকের মো. মেহেদী হাসান (২০)।

জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং পরবর্তীতে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ময়মনসিংহ শহরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তারের সহকারী হিসেবে কাজ করেন। তিনি নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। মা ও বাবা মারা যাওয়ার পর থেকে গত ১০ বছর সৎ মায়ের কাছে বড় হন তিনি। দুই মাস আগে সৎ মায়ের নির্যাতন থেকে বাঁচতে বাড়ি ছেড়ে ময়মনসিংহে চলে আসেন।

প্রায় গত ছয় মাস ধরে ‘জিসান ইসলাম’ নামের একটি ফেসবুক আইডির সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই আইডির সাথে দেখা করতে ১৪ মার্চ রাত ৯টায় সে ময়মনসিংহ থেকে বাস যোগে ভালুকা বাসস্ট্যান্ডে আসেন। সেখানে এক ব্যক্তি তাকে সিএনজিতে তুলে পাঁচগাঁওয়ের দিকে নিয়ে যায়। ভুক্তভোগীর সন্দেহ হলে যেতে অস্বীকৃতি জানান। তখন তাকে জোরপূর্বক পাঁচগাঁও খালের পাশে নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে উপস্থিত আরও তিনজনসহ চারজন মিলে তাকে রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করে এবং খালের পাড়ে ফেলে রেখে পালিয়ে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় ভালুকা মডেল থানা পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং মামলা রুজু করেন। ময়মনসিংহ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দেন। ডিবি ও থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে চারজনকে গ্রেপ্তার করে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ