— বিজ্ঞাপন —

ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে যুবক নিহত

untitled-1-1792315949
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ভোলা সদর উপজেলায় ওয়ার্ড বিএনপির সভাপতিকে ছুরিকাঘাত করার পর উত্তেজিত জনতার গণপিটুনিতে আসিফ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার রাজাপুর এলাকার আনন্দবাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আসিফকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ছুরিকাঘাতে গুরুতর আহত ওয়ার্ড বিএনপি নেতা মো. হোসেন ম্যানেজারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। হোসেন ম্যানেজার রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পদে রয়েছেন। নিহত আসিফ একই উপজেলার রাজাপুর এলাকার মো. ধলু হাওলাদার ও হালিমা বেগম দম্পতির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ববিরোধের জেরে শনিবার রাতে আনন্দবাজার এলাকায় বিএনপি নেতা হোসেন ম্যানেজারের ওপর হামলার ঘটনা ঘটে। সেখানে তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে আহত নেতার স্বজনেরা অভিযুক্ত আসিফকে ধরে মারধর শুরু করেন। একপর্যায়ে স্থানীয় উৎসুক জনতাও সেই মারধরে যোগ দেন।

— বিজ্ঞাপন —

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গণপিটুনিতে মারাত্মক জখম হওয়া আসিফকে উদ্ধার করে। পরে তাকে দ্রুত ভোলা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়। ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার বিষয়ে সদর উপজেলার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক বশির আহমেদ জানান, পুলিশ খবর পেয়ে আসিফকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুরো ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করে যাচ্ছে।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, পূর্বশত্রুতার জেরে আসিফ এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেন। এরপর আহত ব্যক্তির স্বজন ও স্থানীয় লোকজন তাকে মারধর করেন। নিহত যুবকের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহের ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

সূত্র: সমকাল

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗