— বিজ্ঞাপন —

মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাতে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় সিএনজি চালিত অটোরিকশা পরিবহণ মালিক সমিতি

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকের পর দাবি মেনে নেওয়ার আশ্বাসে টানা তিনদিন ধরে চলা অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন সিএনজি চালিত অটোরিকশা মালিক ও শ্রমিকরা।

গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাতে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় সিএনজি চালিত অটোরিকশা পরিবহণ মালিক সমিতি। এর ফলে আজ বুধবার (৩০ জুলাই) সকল থেকে জেলায় সিএনজি অটোরিকশা চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে পুলিশি হয়রানি বন্ধসহ তিন দফা দাবিতে গত ২৭ জুলাই থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি পালন শুরু করেন সিএনজি চালিত অটোরিকশা মালিক ও চালকরা। এতে করে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। সিএনজি অটোরিকশার চলাচল বন্ধের সুযোগে বাড়িতি ভাড়া নেয় অন্যান্য যানবাহনগুলো।

— বিজ্ঞাপন —

এ বিষয়ে জানতে চাইলে জেলা সিএনজি চালিত অটোরিকশা পরিবহণ মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান জানান, গতকাল রাত সাড়ে ১০টায় সদর থানায় পুলিশের সঙ্গে সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিকদের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে পুলিশ জানিয়েছে পর্যায়ক্রমে তাদের হাতে আটক সকল সিএনজি অটোরিকশা গুলো ছেড়ে দেবে। অন্যান্য দাবিগুলোও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এজন্য চলমান ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এছাড়া তিনদিনের ধর্মঘটে যাত্রীদের দুর্ভোগের কারণে দুঃখ প্রকাশ করেন তিনি।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗