— বিজ্ঞাপন —

‎মজলিশপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নিয়ামত খাঁনকে দেখতে চান নেতাকর্মী ও এলাকাবাসী

‎চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে মো. নিয়ামত খাঁন বলেন, “বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠাকাল থেকে অদ্যাবধি আমি দলকে নিজের জীবন ও যৌবনের মতো ভালোবেসে এসেছি। দলের প্রতি আমার দীর্ঘদিনের আনুগত্য এবং এলাকার মানুষের সঙ্গে আমার সম্পর্কের বিষয়টি বিবেচনায় নিয়ে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী আমাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চাইছেন।” ‎
16216
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

‎ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১নং মজলিশপুর ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে মো. নিয়ামত খাঁনকে দেখতে চান দলীয় নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী, সম্ভাব্য প্রার্থী হিসেবে তাঁর নাম নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।
‎
‎মো. নিয়ামত খাঁন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার পাশাপাশি তিনি স্থানীয় সামাজিক, সাংগঠনিক, শিক্ষা ও ক্রীড়াঙ্গনের বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন বলে জানা গেছে।
‎
‎চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে মো. নিয়ামত খাঁন বলেন, “বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠাকাল থেকে অদ্যাবধি আমি দলকে নিজের জীবন ও যৌবনের মতো ভালোবেসে এসেছি। দলের প্রতি আমার দীর্ঘদিনের আনুগত্য এবং এলাকার মানুষের সঙ্গে আমার সম্পর্কের বিষয়টি বিবেচনায় নিয়ে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী আমাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চাইছেন।”
‎
‎তিনি জানান, মৈন্দ উচ্চ বিদ্যালয়ের সঙ্গেও তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। ২০০৮-২০১০ সালে তিনি বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য এবং ২০১৪-২০১৬ সালে ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি মৈন্দ গ্রীণ ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ক্রীড়াঙ্গনেও তাঁর দীর্ঘ পথচলা রয়েছে এবং তিনি ব্রাহ্মণবাড়িয়ার একজন আন্তঃজেলা ফুটবলার হিসেবে খেলেছেন বলে জানান।
‎
‎রাজনৈতিক ও সাংগঠনিক জীবনে মো. নিয়ামত খাঁনের পথচলা শুরু হয় ১৯৮৪-১৯৮৬ সালে মজলিশপুর ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে। পরবর্তীতে ১৯৮৭-১৯৯১ সালে মজলিশপুর ইউনিয়ন যুবদলের সভাপতি এবং ১৯৯২-১৯৯৫ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
‎
‎এরপর ২০১০-২০১৪ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কার্যকরী সদস্য এবং ২০১৪-২০১৮ সালেও একই দায়িত্বে ছিলেন। ২০২১-২০২৪ সালে তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৪ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবনির্বাচিত কমিটিতে তিনি সদস্য হিসেবে দায়িত্ব পান বলে তাঁর পক্ষ থেকে জানানো হয়েছে।
‎
‎চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেলে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে নিয়ামত খাঁন বলেন, “দল যদি আমাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়, তাহলে মজলিশপুর ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করব। ইউনিয়নের উন্নয়ন, নাগরিকসেবা সহজীকরণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে আমার অন্যতম লক্ষ্য।”
‎
‎তিনি আরও বলেন, ইউনিয়নবাসীর দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এ জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন তিনি।
‎
‎এদিকে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মজলিশপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন মহলে সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতা, সামাজিক গ্রহণযোগ্যতা, সাংগঠনিক সম্পৃক্ততা ও এলাকার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক নিয়েও আলোচনা চলছে। এরই মধ্যে মো. নিয়ামত খাঁনের নামও আলোচনায় এসেছে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗