মতলবে জামায়াতে ইসলামীর উদ্যোগে কুরবানির গোশত বিতরণ সম্পন্ন

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

চাঁদপুর প্রতিনিধি,বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিংগাভাংগা শাখার উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুরবানির গোশত বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। ডিংগাভাংগা সমাজ কল্যাণ পরিষদের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে কুরবানির গোশত বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিংগাভাংগা সমাজ কল্যাণ পরিষদের সেক্রেটারি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫নং উত্তর উপাদী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোজাম্মেল হোসেন শাহিন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সমাজ সেবক ও নিউওয়ার্ক প্রবাসী শাহজালাল হোসেন তুহিন চৌধুরী, মনিরুজ্জামান মনির, ছাত্রশিবিরের সাবেক জেলা সাহিত্য সম্পাদক আরিফ হোসাইন, শহর অফিস সম্পাদক জহির মনোয়ার, এবং ফরিদগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মোঃ রবিউল আজম।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান এবং অন্যান্য দায়িত্বশীল বৃন্দ।

বক্তারা বলেন, “ঈদের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করে নিলে তবেই তা পূর্ণতা পায়। জামায়াতে ইসলামী সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”

দিনব্যাপী আয়োজনে শতাধিক পরিবারের মাঝে কুরবানির গোশত বিতরণ করা হয়। স্থানীয় স্বেচ্ছাসেবকরা এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ