মদুদিবাদি সন্ত্রাস ও গ্রেফতারের প্রতিবাদে সুন্নী আন্দোলনের মানববন্ধন

মদুদিবাদি সন্ত্রাস ও গ্রেফতারের প্রতিবাদে সুন্নী আন্দোলনের মানববন্ধন
মদুদিবাদি সন্ত্রাস ও গ্রেফতারের প্রতিবাদে সুন্নী আন্দোলনের মানববন্ধন
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

চট্টগ্রাম প্রতিনিধি :  মাইজভান্ডার দরবার, আমিরভান্ডার দরবার ও ষোলশহর জামেয়া মাদ্রাসার বিরুদ্ধে মদুদিবাদিদের। মিথ্যাচারের প্রতিবাদে এবং শহীদ রইস উদ্দিন হত্যার প্রতিবাদী সুন্নী জনতার উপর মদুদিবাদি সন্ত্রাসী হামলা ও পুলিশের অন্যায় ভাবে গ্রেফতারকৃত সুন্নী আলেম ও সেনা-ফ্রন্ট সদস্যদের মুক্তির দাবিতে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের উদ্যোগে চট্টগ্রামে আজ এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত এ মানববন্ধনে প্রেরিত বাণীতে আল্লামা ইমাম হায়াত বলেন, দল দরবার মতপথ যাই হোক শাণে রেসালাতের দুশমন ও শাণে আহলে রাসুল আলাইহিমুস সাল্লামের দুশমনদের বিরুদ্ধে ইসলামের আসল ধারা সুন্নীয়ত রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।

আল্লামা ইমাম হায়াত বলেন, ইসলামের আসল ধারা সুন্নীয়তের উপর হামলা ঈমানী অস্তিত্বের প্রাণ শাণে রেসালাত ও শাণে আহলে রাসুল আলাইহিমুস সালামের বিরুদ্ধে মোনাফেকদের মোয়াবিয়াবাদি এজিদবাদি হামলা।

আল্লামা ইমাম হায়াত বলেন, আমরা এক সুন্নী ভাইয়ের উপর হামলা এক সুন্নী দরবার ও সুন্নী মাদ্রাসার উপর হামলা আমরা সব সুন্নী ও সমগ্র সুন্নীয়তের উপর হামলা।

মদুদিবাদি সন্ত্রাস ও গ্রেফতারের প্রতিবাদে সুন্নী আন্দোলনের মানববন্ধন

আল্লামা ইমাম হায়াত বলেন, সুন্নী ভাইদের ঈমানী কর্মসূচীতে হামলা করে মদুদিবাদ ও ওয়াবিবাদ নিজেদের জঙ্গীবাদি ও সন্ত্রাসী হিসেবেই প্রমাণ করেছে এবং ইসলামের আসল ধারার শত্রু বাতিল হিসেবে প্রমাণ করেছে।

আল্লামা ইমাম হায়াত বলেন, ইসলামের শান্তিময় প্রেমময় মানবিক গণতান্ত্রিক আসল ধারা সুন্নিয়তের ধারকগণ সঠিক পথে ঐক্যবদ্ধ হলে সত্য ও মানবতার বিজয় কেউ ঠেকাতে পারবেনা এবং কোন অপশক্তি দ্বীন-দেশ-গণতন্ত্র-জীবনের স্বাধীনতা রুদ্ধ ও ধ্বংস করতে পারবেনা। মানববন্ধনে সভাপতিত্ব করেন, বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের কেন্দ্রীয় নেতা আল্লামা রেজাউল কাওসার।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ