— বিজ্ঞাপন —

মাগুরায় নিখোঁজ শিশুর মরদেহ পুকুরে উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য মা পুলিশ হেফাজতে

মাগুরার মহম্মদপুরে নিখোঁজ হওয়া আট মাসের এক শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা নন্দিতা চক্রবর্তীকে হেফাজতে নেওয়া হয়েছে।
dead-body-1794997195
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বাংলাদেশ ডেস্ক: ১৮ নভেম্বর ২০২৬, ৪:৫০ অপরাহ্ন

মাগুরার মহম্মদপুরে অটোরিকশায় যাওয়ার পথে নিখোঁজ হওয়া আট মাস বয়সী এক শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা নন্দিতা চক্রবর্তীকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ১৬ নভেম্বর বিকেলে মহম্মদপুর উপজেলার রাজাপুর এলাকা থেকে শিশুটি নিখোঁজ হয়। পরবর্তীতে বুধবার সকালে উপজেলার বালিদিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

মহম্মদপুর সদরের রাজবাড়ী এলাকার বাসিন্দা সমীর কুমার চক্রবর্তী তার স্ত্রী নন্দিতা চক্রবর্তীকে শীতের পোশাক কেনার জন্য কিছু টাকা দিয়েছিলেন। এরপর শিশুটিকে সঙ্গে নিয়ে অটোরিকশাযোগে নহাটার উদ্দেশ্যে রওনা হন নন্দিতা। পথিমধ্যে বাবার বাড়ি থেকে আরও কিছু টাকা নেওয়ার জন্য তিনি রাজাপুরের দিকে যান।

নন্দিতার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, রাজাপুর এলাকায় অটোরিকশায় যাওয়ার সময় নন্দিতা হঠাৎ অচেতন হয়ে পড়েন। সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় বাসিন্দারা তাকে রাস্তার পাশে অচেতন অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করেন এবং পরিবারকে খবর দেন। পরবর্তীতে তার জ্ঞান ফিরলেও কোলের শিশুটিকে আর পাওয়া যায়নি।

শিশু নিখোঁজের খবর পেয়ে পুলিশ দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। একপর্যায়ে বালিদিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের একটি পুকুরে শিশুটির মরদেহের সন্ধান মেলে। ঘটনার খবর পেয়ে শালিখা-মহম্মদপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আল নাহিয়ান মহম্মদপুর থানায় উপস্থিত হন।

পুলিশ নিহত শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পাঠিয়েছে। পাশাপাশি শিশুটির মা নন্দিতা চক্রবর্তীকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ জানান, নিখোঁজের বার্তা পাওয়ার পর থেকেই পুলিশ শিশুটিকে উদ্ধারে তৎপর ছিল। তিনি আরও জানান, শিশুটির মায়ের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত আগে থেকেই কিছু জটিলতা ছিল বলে জানা গেছে। চার বছর আগেও তাদের একটি সন্তান মারা গিয়েছিল। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন ও পূর্ণাঙ্গ তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে।

সূত্র: সমকাল

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗