মাধবপুরে পল্লী চিকিৎসকের বাড়িতে ডাকাতি , ডাকাতের হামলায় ৫ জন আহত, টাকা ও স্বর্নালংকার লুট

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

হবিগঞ্জের মাধবপুরে পল্লী চিকিৎসক এর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।  এই সময় ডাকাতদল পরিবারের সবাই কে জিম্মি করে নগদ টাকা ও স্বর্নালংকার লুট করে। গুরুতর আহতদের  ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সুত্রে জানা যায়,  বৃহস্পতিবার ( ৩০ অক্টোবর) গভীর রাতে মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামা গ্রামের পল্লী চিকিৎসক সমিরন দাসের বাড়িতে একদল ডাকাত প্রবেশ করে নগদ টাকা ও স্বর্নালংকার লুট করে । এই সময় বাড়ির লোকজন চিৎকার শুরু করলে ডাকাতদল   কয়েকজনের উপর হামলা করে। এতে  পল্লী চিকিৎসক সমিরন দাস, পংকজ দাস, দুলাল দাস,   বিভু দাস গুরুতর আহত হয়।
আহতদের ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত ১০ দিন আগে একই গ্রামের জিতু মিয়ার বাড়িতে ডাকাতদল হামলা দিয়ে নগদ টাকা ও স্বর্নালংকার লুট করে নিয়ে যায়।
মাধবপুর থানার এসআই সায়েদুল ইসলাম জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এই বিষয়ে কেউ অভিযোগ করেনি।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ