মাধবপুরে মামলা তুলে নিতে বাদি কে হুমকি

মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি,হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের মিঠাপুকুর গ্রামে জমি ,জামা সংক্রান্ত বিরোধের জের ধরে আওয়ামীলীগ নেতা ও তার লোকজনদের হামলায় কয়েকজনের বাড়িঘরে হামলা ও ভাংচুর করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী বাদি হয়ে থানায় মামলা করার পর থেকে বাদি কে মামলা তুলে নিতে হুমকি দেওয়া অভিযোগ পাওয়া গেছে। গত ৯ মে আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান ও মাতু মিয়ার লোকজন জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের মাহফুজ মিয়া ও তার লোকজনদের বাড়িঘরে হামলা ও ভাংচুর করে। সংঘর্ষে ১০ জন আহত হয়।

এই ঘটনায় মাহফুজ মিয়া বাদি হয়ে আব্দুল মান্নান কে প্রধান আসামী করে মাধবপুর থানায় একটি মামলা করেন( মামলা নং-১৭)।
মামলার পর থেকেই আব্দুল মান্নান ও তার লোকজন মামলা তুলে নিতে বাদি ও তার স্বজনদের বিভিন্ন ভাবে হুমকি দিয়ে যাচ্ছে এই বর্তমান সময়ে।

শেয়ার করুন: ফেসবুক হোয়াটসঅ্যাপ এক্স মেসেঞ্জার
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PathikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PathikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ Pathik Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PathikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ
পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।