মাধবপুরে শক্রতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি, হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঘিলাতলী গ্রামে পূর্ব শক্রতার জের ধরে এক যুবকের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলা হয়েছে। শনিবার (১৭ মে) সকাল থেকে মাছ গুলো মরে পানিতে ভেসে উঠতে থাকে। পুকুরের মালিক সুলেমান হাজারি জানান, এই পুকুরে তার ১১ লাখ টাকার বিভিন্ন প্রজাতির পোনা মাছ ছিল। তার শক্ররা রাতের আধারে বিষ প্রয়োগ করেছে। রাতে পাহাড়াদাররা কয়েকজন লোককে পুকুরেরন পাড়ে দেখেছে। তারাই হয়ত বিষ প্রয়োগ করেছে। পুকুরে বিষ প্রয়োগ করে মাছ গুলো মেরে ফেলায় সে পথে বসার উপক্রম হয়েছে। এই বিষয়ে মাধবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, পুকুরের বিষ প্রয়োগের বিষয় টি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দেখেছেন। অভিযোগ পেলে তহদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ