মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরের হাড়িয়া গ্রামে ঈদের দিন সকালে শ্বাসরোধ স্ত্রী আঙ্গুরা খাতুনকে হত্যার ঘটনায় পুলিশ ঘাতক স্বামী নাজমুলকে নোয়াখালী জেলার সুধারাম থানা এলাকা থেকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১ এপ্রিল) রাতে মাধবপুর থানা পুলিশের একটি টিম ঘাতক নাজমুলকে গ্রেফতার করে।নাজমুল মীরনগর গ্রামের দুলাল মিয়ার ছেলে।
থানা সূত্র জানিয়েছে, তথ্য প্রযুক্তির মাধ্যমে নাজমুলের অবস্থান নিশ্চিত হওয়ার পর মাধবপুর থানার সেকেন্ড অফিসার এসআই শাহনুরের নেতৃত্বে মাধবপুর থানা পুলিশের একটি টিম নোয়াখালীর সুধারাম থানা পুলিশের সহায়তায় সুধারামের একটি বাড়ি থেকে নাজমুলকে গ্রেফতার করে।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃত নাজমুলকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে
মাধবপুরে শ্বাসরোধে স্ত্রী হত্যার দায়ে স্বামী নাজমুল গ্রেফতার
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
আপনার জন্য
সম্পর্কিত বিষয়ের ওপর ভিত্তি করে নির্বাচিত
রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬
দেশকে বিপদগ্রস্ত করার ষড়যন্ত্র রুখতে হবে ১২ ফেব্রুয়ারি—নাহিদ ইসলাম
রবিবার, ২৯ জুন ২০২৫
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা, স্ত্রী রিয়ামনি বললেন—‘জীবনযুদ্ধে যারা জয়ী, তারাই আসল যোদ্ধা’
রবিবার, ৫ অক্টোবর ২০২৫

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।