— বিজ্ঞাপন —

মানহানির মামলায় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে ফের জামিনযোগ্য পরোয়ানা জারি

২০১৮ সালের একটি মানহানির মামলায় ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে আবারও জামিনযোগ্য পরোয়ানা জারি করেছেন দিল্লির একটি আদালত।
মানহানির মামলায় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে ফের জামিনযোগ্য পরোয়ানা জারি
মানহানির মামলায় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে ফের জামিনযোগ্য পরোয়ানা জারি
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে আবারও জামিনযোগ্য পরোয়ানা জারি করেছেন দিল্লির একটি আদালত। ২০১৮ সালের একটি মানহানির মামলায় শনিবার আদালত এই আদেশ প্রদান করেন।

বিকাশ সংস্কৃত্যায়ন ওরফে বিকাশ পান্ডের দায়ের করা মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাহুল জৈন এই পরোয়ানা জারি করেন। ধ্রুব রাঠির ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওর মাধ্যমে মানহানির অভিযোগে মূলত এই মামলাটি করা হয়েছিল। তবে আদালতের বিস্তারিত আদেশ এখনো প্রকাশিত হয়নি।

এর আগে গত ১৭ অক্টোবর ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করেছিলেন আদালত। সে সময় প্রসেস সার্ভার তাকে নোটিশ দিতে গিয়ে বাড়ি তালাবদ্ধ দেখতে পান। পরবর্তীতে আদালত হরিয়ানার গুরুগ্রামে তার ঠিকানায় নতুন করে সমন পাঠানোর নির্দেশ দেন।

মামলাকারী বিকাশ পান্ডের আইনজীবী সমক্ষ শর্মা আদালতকে জানান, ধ্রুব রাঠি সাধারণত অস্ট্রেলিয়ায় বসবাস করেন। তবে দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) একটি বিক্ষোভে অংশ নিতে সম্প্রতি তিনি ভারতে এসেছিলেন।

আদালতের তথ্যমতে, ২০১৯ সালের জুলাই মাসেই প্রথম ধ্রুব রাঠির বিরুদ্ধে সমন জারি করা হয়েছিল। ২০১৮ সালে ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে বিকাশ পান্ডে এই মানহানির মামলা দায়ের করেন।

সূত্র: সমকাল
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗