মানিকগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানের জরিমানা

মানিকগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানের জরিমানা
মানিকগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানের জরিমানা
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

অতিরিক্ত দামে বোতলজাত এলপিজি গ্যাস বিক্রি ও ক্রেতাদের পাকা রশিদ না দেওয়ার অভিযোগে মানিকগঞ্জে দুইটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।**

সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের জরিনা কলেজ ও বেউথা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আসাদুজ্জামান রুমেল। অভিযানে মেসার্স মিলেনিয়াম ট্রেডার্সকে এক লাখ এবং মেসার্স রাইয়ান ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে দেখা যায়, উভয় প্রতিষ্ঠান অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস বিক্রি করছে, মূল্য তালিকা প্রদর্শন করছে না এবং ক্রেতাদের পাকা রশিদ প্রদান করছে না। এ বিষয়ে আসাদুজ্জামান রুমেল বলেন, “সরকার নির্ধারিত মূল্যের বাইরে এলপিজি বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।”

অভিযানকালে জেলা কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সভাপতি সামসুন্নবি তুলিপ ও পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জেলাজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ