মান্দায় বিশেষ অভিযানে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক

মান্দায় বিশেষ অভিযানে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক
মান্দায় বিশেষ অভিযানে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

নওগাঁ প্রতিনিধিঃ  নওগাঁর মান্দা উপজেলার সদর ইউনিয়নের চকমনসুব গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ গ্রাম হেরোইনসহ ১ জনকে আটক করেছে থানা পুলিশ। আটকৃত ব্যক্তি হলেন – উপজেলার মান্দা সদর ইউপির চকমনসুব গ্রামের কাসেম ডাকাতের ছেলে মাদক কারবারি তাইফুল ইসলাম (৩৭)

বুধবার (৭ মে ) বিকালে মান্দা থানা অফিসার ইনচার্জ মো.মনসুর রহমান এক মাদক কারবারিকে আটকের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপজেলার চকমনসুব গ্রামে তার নিজ বাড়ি থেকে বিকেল সাড়ে ৩ টার সময় ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তারা স্বামী স্ত্রী দীর্ঘদিন যাবত ওই মাদক বিক্রয়ের সাথে জড়িত ছিলেন।

মান্দায় বিশেষ অভিযানে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক

আটকৃত ব্যক্তির কাছ থেকে, উদ্ধার করা মাদকের বর্তমান বাজার মূল্য ৫০ হাজার টাকা। তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলা রয়েছে। আটকৃত মাদক কারবারির নামে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ