মাহরাম ছাড়া হজের সফরে গেলে নারীদের হজ আদায় হবে কি না

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ইসলামে নারীদের জন্য একা সফর করা অর্থাৎ ৪৮ মাইল বা ৭৭ কিলোমিটার দূরে যাওয়ার জন্য যাত্রা করা বৈধ নয়। সফরে নারীদের সাথে একজন মাহরাম বা আত্মীয় পুরুষ থাকা ওয়াজিব। রাসুল সা. বলেছেন,

 

لَا تُسَافِرِ المَرْأَةُ إلَّا مع ذِي مَحْرَمٍ

 

বিজ্ঞাপন

 

নারীরা মাহরাম ছাড়া সফর করবে না। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)

 

অন্যান্য সফরের মতো মাহরাম ছাড়া নারীদের জন্য হজের সফর করাও নাজায়েজ। মাহরাম না থাকলে সম্পদশালী নারীর জন্য নিজে গিয়ে হজ করার আবশ্যকতা থাকে না। কোনো নারীর কাছে যদি শুধু নিজের হজে যাওয়ার মতো সম্পদ থাকে, কোনো মাহরামকে নিয়ে যাওয়ার মতো সম্পদ বা সুযোগ না থাকে, তাহলে তার ওপরও হজ ফরজ নয়।

 

বিজ্ঞাপন

 

কিন্তু এরপরও কোনো নারী যদি মাহরাম ছাড়া হজে যায়, তাহলে তার হজ শুদ্ধ হবে এবং ফরজ হজ আদায় হয়ে যাবে।

সূএ : জাগোনিউজ

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ