মাহে রমজান

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

সৈয়দ ইসমাইল হোসেন জনি

 

বছর ঘুরে এলো রে মাহে রমজান,

শুদ্ধ মনে গাও সবে আল্লাহর গান।

ভেদাভেদ ভুলে যাও হে মোমেনগণ,

রমজানের কল্যাণে পুণ্যে দাও মন।

 

বিজ্ঞাপন

 

তারাবি আদায় করো খাঁটি মন নিয়ে,

মহান রব কাউকে দেবে না ফিরিয়ে।

সম্পদের জাকাত দিয়ো পূর্ণ নিয়মে,

জিকিরের সাথে থাকো প্রতি দমে দমে।

 

রমজানের আদব রক্ষা করে চলো,

পবিত্র জবান থেকে সদা সত্য বলো।

পাপ কর্ম ছেড়ে দিয়ে পুণ্য কর্ম করো,

পরিপূর্ণভাবে সবে আল্লাহকে ধরো।

 

বিজ্ঞাপন

 

এস আই জনি বলে শোনো বন্ধুগণ,

যতদিন বেঁচে রবে পুণ্যে দিবে মন।

সিয়াম সাধনায় সামিল হও সবে,

ইহকালে পরকালে চির সুখী হবে।

 

ঈমানকে তাজা করো মাহে রমজানে,

আল্লাহর এবাদতে মনে শান্তি আনে।

রমজানের সম্মানে হও পুণ্যবান,

শান্তির পরশ নিয়ে এলো রমজান।

সূএ: জাগোনিউজ

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ