— বিজ্ঞাপন —

মিটফোর্ডে হত্যা: নেত্রকোনা থেকে গ্রেপ্তার দুই ভাই পাঁচ দিনের রিমান্ডে

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দুই ভাই রাজীব ব্যাপারী ও সজীব ব্যাপারীর পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।সোমবার (১৪ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া শুনানি শেষে এই আদেশ দেন।আদালত সূত্র জানায়, রাজীব ও সজীবকে বিকেলে আদালতে হাজির করে তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল রোববার ভোররাতে নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার চায়না মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। স্থানীয় পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে রাজীব ও সজীবকে আটক করা হয় বলে জানান নেত্রকোনার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।গ্রেপ্তার রাজীব ব্যাপারী ও সজীব ব্যাপারী বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার টুনারচর এলাকার প্রয়াত ইউনুস ব্যাপারীর ছেলে। মামলায় রাজীব ১০ নম্বর এবং সজীব ৭ নম্বর আসামি।

গত বুধবার (১০ জুলাই) দুপুরে মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে লাল চাঁদকে একদল লোক বেধড়ক মারধর করে। ইট-পাথরের টুকরা দিয়ে মাথা ও শরীরে আঘাত করে তাঁকে থেঁতলে ফেলা হয়। একপর্যায়ে তাঁকে বিবস্ত্র করে তার শরীরের ওপর লাফায় হামলাকারীরা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

— বিজ্ঞাপন —

ঘটনার পরদিন নিহতের বোন মঞ্জুয়ারা বেগম রাজধানীর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫–২০ জনকে আসামি করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে নিন্দা ও উদ্বেগ তৈরি হয়।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗