মুকসুদপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুকসুদপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মুকসুদপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

গোপালগঞ্জ প্রতিনিধি: নির্বাচন পর্যবেক্ষণের কাজ চলমান রয়েছে। প্রশাসন শতভাগ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক আরিফ-উজ-জামান। তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একযোগে কাজ করা হচ্ছে। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে সকলের সহযোগিতা কামনা করি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার (১২ জানুয়ারি) সকালে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বনগ্রাম ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও গোলাবাড়িয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা পরিষদের বিজয় সভাকক্ষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবিবুল্লাহ, গোপালগঞ্জ সদর ক্যাম্প কমান্ডার লে. কর্নেল জেড এম মাবরুকূল ইসলাম পিএসসি, জেলা নির্বাচন অফিসার মো: অলিউল ইসলাম, এসপি সার্কেল (মুকসুদপুর) নাফিজুর রহমান, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, মুকসুদপুর ক্যাম্প কমান্ডার মেজর মোনতাছির মামুন গৌরব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাচন অফিসার নুরু আমিন প্রমুখ।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ