মুসলমানদের ইতিহাস ও ঐতিহ্যের স্মারক হিজরী নববর্ষ বরণ ১৪৪৭ বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধি:  আলা হযরত, ইমাম আহলে সুন্নাত, ওস্তাজুল মহাদ্দেসীন, আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমী (রহমাতুল্লাহ আলাইহির) নির্দেশিত মুসলমানদের ইতিহাস ও ঐতিহ্যের স্মারক হিজরী নববর্ষ বরণ ১৪৪৭ বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা দরবারে হাশেমিয়া আলীয়া শরীফে আঞ্জুমানে মুহিব্বানে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) গউছিয়া জিলানী কমিটি বাংলাদেশ।

গাউছিয়া হাশেমী কমিটি বাংলাদেশ ব্যবস্থাপনায় প্রতিবছরের ন্যায় ১৪৪৭ হিজরি সনের শুভ আগমন উপলক্ষে দরবারে হাশেমিয়া আলিয়া শরিফে গতকাল ২৭ শে জুন (শুক্রবার) বিকাল ৫(পাঁচ) টায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরবি ১৪৪৭ হিজরী সনের শুভ আগমন উপলক্ষে দরবার থেকে অক্সিজেন মোড় হয়ে গুলবাগ, আবাসিক,জহির শাহ স্টোর, খলিল শাহ মাজার সড়ক প্রদক্ষিণ করে দরবারে হাশেমীয়া আলিয়া শরীফে জামায়েত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরবি নববর্ষর র‍্যালিতে সদারত করেন,আল্লামা হাশেমী ইসলামী মিশনের চেয়ারম্যান,আঞ্জুমানে মুহিব্বানে রাসূল (সাল্লাল্লাহু আলাই সাল্লাম) গাউছিয়া জিলানী কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের নির্বাহী সভাপতি শাহজাদা পীরে তরিকত কাজী আবদুল ফোরকান হাশেমী (ম:জি:আ:)।

এতে উপস্থিত ছিলেন, হিজরী নববর্ষ উদযাপন পরিষদের আহবায়ক, মাওলানা মনির আহমদ আনোয়ারী।

আরো উপস্থিত ছিলেন, মাওলানা মুহাম্মদ মিয়া সাদেকী, ইব্রাহিম মিয়া, মাওলানা হাবিব আলকাদেরী, আহমদ হোসেন, মাওলানা আলমগীর কবির, মাস্টার মুহাম্মদ ইসমাইল, আলহাজ্ব ইদ্রিস সওদাগর, হাজী মোহাম্মদ আব্দুল গফুর, মোহাম্মদ ফয়সাল, হিজরী নববর্ষ উদযাপন পরিষদের সদস্য সচিব মাস্টার মোহাম্মদ হেলাল, ইব্রাহিম পারভেজ, মোঃ হাশেম, মাওলানা নুরুল আলম বাদশাহ চিশতি,গাউছিয়া হাশেমিয়া কমিটি বাংলাদেশ, আনোয়ারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আরিফ মইনুদ্দিন মনির
সহ অনেকে এতে উপস্থিত ছিলেন।

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PathikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PathikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ Pathik Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PathikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ
পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।