মুহুর্মুহু বিস্ফোরণে কাঁপলো কাতারের দোহা

মুহুর্মুহু বিস্ফোরণে কাঁপলো কাতারের দোহা
মুহুর্মুহু বিস্ফোরণে কাঁপলো কাতারের দোহা
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

কাতারের রাজধানী দোহা শহরজুড়ে প্রচণ্ড বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ মার্চ) বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিস্ফোরণের শব্দে আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে—সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে এমন দৃশ্য দেখা গেছে।

বার্তাসংস্থা এএফপি কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, কাতারি সামরিক বাহিনী মঙ্গলবার সকালে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও নিষ্ক্রিয় করেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিস্তারিত তথ্য জানানো হয়নি।

এর আগে সোমবার কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করে, তারা দুটি ইরানি এসইউ-২৪ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন বন্ধ রাখার ঘোষণাও দেয় দেশটি, যা বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি করেছে ইরান। এরই মধ্যে উত্তেজনা আরও ছড়িয়ে পড়েছে অঞ্চলের বিভিন্ন দেশে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের তেল স্থাপনাগুলোতেও নতুন করে হামলার খবর পাওয়া যাচ্ছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তারা ইরানে ব্যাপক হামলা শুরু করতে পারে। ফলে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি দ্রুত জটিল ও অনিশ্চিত হয়ে উঠছে। আন্তর্জাতিক মহল এখন গভীর উদ্বেগ নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ