মৃত্যুতে শোকের ছায়া: স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই

মৃত্যুতে শোকের ছায়া: স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই
মৃত্যুতে শোকের ছায়া: স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ-এর সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই। শনিবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে সিঙ্গাপুরের Singapore General Hospital-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের সদস্যদের পাশাপাশি তার শুভানুধ্যায়ীরাও এই শোকে মুহ্যমান।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার মরদেহ আগামীকাল সন্ধ্যায় দেশে আনা হবে। এরপর ৩০ মার্চ বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ জোহর সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

একজন সহধর্মিণী হিসেবে দীর্ঘ পথচলায় তিনি নীরবে পাশে ছিলেন, আর তার বিদায়ে শোকাহত শুধু পরিবার নয়, দেশের অনেক মানুষও।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ