— বিজ্ঞাপন —

মেলসিতে চার দিন ধরে নিখোঁজ থাকা শিশু দুয়া ফাতেমার মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের আত্মহত্যা

পাকিস্তানের মেলসির ছাতানিয়া এলাকা থেকে নিখোঁজ হওয়া সাত বছরের শিশু দুয়া ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশি অভিযানের সময় মরদেহ লুকানোর চেষ্টাকারী এক ব্যক্তি আত্মঘাতী হয়েছেন।
dua-fatima-696×342
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

আন্তর্জাতিক ডেস্ক: ২৪ নভেম্বর ২০২৬, ৯:৫১ পূর্বাহ্ন

পাকিস্তানের মেলসির কাছে ছাতানিয়া এলাকা থেকে চার দিন আগে নিখোঁজ হওয়া সাত বছর বয়সী শিশু দুয়া ফাতেমার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের তথ্যানুযায়ী, এলাকায় তল্লাশি অভিযান চালানোর সময় এক ব্যক্তিকে ওই শিশুটির মরদেহ সরিয়ে নেওয়ার চেষ্টা করতে দেখা যায়।

— বিজ্ঞাপন —

ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে অভিযুক্ত ব্যক্তি শিশুটির মরদেহ ফেলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পুলিশ পিছু ধাওয়া করলে কিছু দূরে গিয়ে ওই ব্যক্তি নিজেকে গুলি করে আত্মহত্যা করে বলে জানায় পুলিশ।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিহত শিশু এবং সন্দেহভাজন ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য টিএইচকিউ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন আসার পরই এই ঘটনার বিস্তারিত ও প্রকৃত তথ্য সামনে আসবে।

সূত্র: urdu news

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗