মেহরাব-কণার কণ্ঠে নারী দিবসের নতুন গান

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

আন্তর্জাতিক নারী দিবস আজ (৮ মার্চ)। এ দিনে নারীদের উজ্জীবিত করতে একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী কণা ও মেহরাব। ‘স্বপ্ন নয় সত্যি এ হাসি বিজয়ের, গল্প নয় কোনো এ বিজয় আমাদের’- এমন কথায় গানটি লিখেছেন এন আই বুলবুল। এটির সুর-সংগীত করেছেন রেজওয়ান শেখ। আর টিভির প্রযোজনায় গানটি তৈরি করা হয়েছে।

 

আরও পড়ুন

 

বিজ্ঞাপন

 

নজরুলসংগীতে নারী

গানটি প্রসঙ্গে শিল্পী মেহরাব বলেন, আমাদের সব ভালোর সঙ্গে নারীদের অবদান আছে। নারীদের প্রতি সম্মান জানিয়ে এ গানটি করা হয়েছে। গানটির কথা ও সুর সবার মনে বেশ দোলা দেবে।

 

মেহরাব-কণার কণ্ঠে নারী দিবসের গান

 

বিজ্ঞাপন

 

প্রথম শোনাতেই গানটি আমার ভালো লাগে। আমি চাই শুধু নির্দিষ্ট এমন দিনেই নয়, বছরের অন্য সময়েও নারীদের সম্মান জানিয়ে এমন গান করা যায়’।

 

আরও পড়ুন

কণা বলেন, নারীদের জন্য গানটি করতে পেরে বেশ ভালো লাগছে। নারীরা এখন আর আগের মতো পিছিয়ে নেই। এ গানটিতে নারীদের বিজয়ের কথা তুলে ধরা হয়েছে।’

 

গীতিকার এন আই বুলবুল বলেন, বছরের একটি দিনের জন্যই এই গান না। নারীদের সব সময় এগিয়ে যাবার ও সাহস যোগানোর গান এটি। আশা করি সবার ভালো লাগব’।

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ