মোবাইল চুরি’র ঘটনাকে কেন্দ্র করে আশুগঞ্জের খড়িয়ালা দুই চাতাল কলের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

আশুগঞ্জ প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের খড়িয়ালা নামক স্থানে দুই চাতাল কলের শ্রমিকদের মধ্যে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের লোকজন লাঠি, সোটা, দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে (৩১মে) শনিবার সকালে সংঘর্ষে জড়িয়ে পরে। এই ঘটনায় একজন আহত হয়েছে বলে জানা যায়। পরে আশপাশের লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা যায়।

এ ঘটনায় আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ বিল্লাল হোসেন এর সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান। এ বিষয়টি সম্পর্কে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। তবে এ ঘটনায় যদি কেউ লিখিত অভিযোগের মাধ্যমে মামলা দায়ের করেন, আশুগঞ্জ থানা পুলিশ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান, আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ বিল্লাল হোসেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ