মৌসুমে বাঘায় বেড়েছে শীতের দাপট

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

রাজশাহীর বাঘায় বেড়েছে শীতের তীব্রতা। প্রতিদিন সকাল থেকেই ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে পুরো এলাকা। আবহাওয়া অফিস জানায়, গত বৃহস্পতিবার রাজশাহীতে সূর্যোদয় হয় সকাল ৬টা ৪৫ মিনিটে। তবে সকাল ৮টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। ভোরের ঘন কুয়াশায় চারপাশ ঢেকে যাওয়ায় সড়কে যানবাহনগুলোকে ফগ লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। সূর্যের অনুপস্থিতি সঙ্গে হিমেল বাতাস সাধারণ মানুষকে বিপর্যস্ত করছে।

রাজশাহী আবহাওয়া অফিস আরও জানায়, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে। ফলে শীতের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে দিনে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কম থাকায় শীত বেশি অনুভূত হচ্ছে। বুধবার (২৪ ডিসেম্বর) রাজশাহীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন তাপমাত্রার ব্যবধান ছিল ৯.৭ ডিগ্রি। ২৬ তারিখ থেকে বহু প্রতীক্ষার পর বেলা সাড়ে ১০টার পর দেখা মিলেছে সূর্য মামার।

শীতের এই তীব্রতায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষ। কুয়াশা ও ঠান্ডা উপেক্ষা করেই জীবিকার তাগিদে ভোরে ঘর ছাড়তে হচ্ছে তাদের। ভোর বেলায় কর্মস্থলের পথে রাস্তার একপাশে থেমে আগুন জ্বালিয়ে শরীরটা একটু গরম করে আবার রওনা হয় কাজের দিকে। এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে ফুটপাতের দোকানগুলোতে গরম কাপড়ের কেনাবেচাও বেড়েছে। বাঘা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ পাঙ্গনের তেঁতুলতালায় লক্ষ্য করা যায় গরম কাপড় ক্রেতাদের ভিড়; এছাড়াও উপজেলার বিপণি বিতানগুলোতেও দেখা গেছে গরম কাপড় ক্রেতাদের হিড়িক। বিপণি বিতানগুলো বলছে, এবছরে শীত বেশি হওয়ায় বিক্রি বেশ বেড়েছে।

রাজশাহী আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী তারেক আজিজ জানান, রাজশাহীতে বর্তমানে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে বাতাসের আর্দ্রতা শতভাগ রয়েছে, যা শীতের অনুভূতিকে আরও বাড়িয়ে তুলছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ