যমুনা প্রাইভেট হাসপাতালে নারী কর্মচারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, পাল্টাপাল্টি অভিযোগে উত্তেজনা

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড়ে অবস্থিত যমুনা প্রাইভেট হাসপাতালে এক নারী কর্মচারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে হাসপাতাল সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষও ভাঙচুর ও সিসিটিভি সরঞ্জাম নষ্ট করার অভিযোগ তুলেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, তাসলিমা আক্তার (২২) নামে ওই নারী যমুনা প্রাইভেট হাসপাতালে রিসিপশনিস্ট হিসেবে কর্মরত রয়েছেন। তার দাবি, হাসপাতালের বাইরে সাধারণ রোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তির সঙ্গে বিরোধ চলছিল।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের সামনে অভিযুক্তরা তাকে ঘিরে ধরে। এ সময় তার চুল ধরে টানাহেঁচড়া, মারধর ও শ্লীলতাহানির ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি। এতে তিনি আহত হন এবং প্রাণনাশের হুমকিও পান বলে দাবি করেছেন।

অভিযোগে লিপি বেগম, জামাল মিয়া, আতিক, কাউছার, জাকির ও খায়ের নামে ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের সবাই হাসপাতাল সংশ্লিষ্ট বলে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী আরও জানান, ঘটনার সময় ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগে উল্লেখ করেছেন।

এ বিষয়ে আছিয়া র্ফামেসীর মালিক জামাল মিয়া জানান,মেয়েটি খু্বই বেয়াদব সে আমার ভাগনে কে মেরেছে , আমাকে ও আঘাত করেছে, আমি এ বিষয় নিয়ে সদর থানায় মামলা করেছি।

মটোফোনে যোগাযোগ করা হলে যমুনা হাসপাতালের চেয়ারম্যান জুলফিকার আলী বলেন, “আমি হাসপাতালে উপস্থিত ছিলাম না আমি ঢাকায় ছিলাম। তবে ঘটনার কথা শুনেছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা অপরাধ করেছে, তাদের আইনের আওতায় এনে বিচার করা হোক।”

তিনি আরও জানান আমি শুনতে পেয়েছি , ঘটনার সময় হাসপাতালে ভাঙচুর চালানো হয় এবং সিসিটিভি ক্যামেরা ও ডিভিআর মেশিন নষ্ট করা হয়। কিছু সিসিটিভি সরঞ্জাম খুলে নিয়ে যাওয়ারও অভিযোগ করেন তিনি। এতে হাসপাতালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন চেয়ারম্যান।

জুলফিকার আলীর ভাষ্য, “হাসপাতালে সন্ত্রাসী নিয়ে এসে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। রোগী ও হাসপাতালের স্টাফদের মধ্যে চরম ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। হাসপাতালের স্বাভাবিক পরিবেশও নষ্ট হয়ে গেছে।”

এ বিষয়ে তদন্ত কর্মকতা জানান, এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আমি হাসপাতালে গিয়েছি তদন্ত সাপেক্ষে বিস্তারিত জনাব।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ