আন্তর্জাতিক ডেস্ক: ৫ নভেম্বর ২০২৬, ৩:৫০ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে প্রবল বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার ফলে জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্যার প্রভাবে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন এবং অনেকেই নিজেদের বাসস্থান ছেড়ে যেতে বাধ্য হয়েছেন।
বিদেশি সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, কলোরাডোর স্প্রিং পাগোসা এলাকায় বন্যায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে বানের পানির তোড়ে স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিত্রে বন্যার ভয়াবহ রূপ ফুটে উঠেছে। এতে প্রবল স্রোতে ঘরবাড়ি ভেসে যেতে এবং সম্পূর্ণ ধ্বংস হতে দেখা গেছে। অনেক পরিবার তাদের মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই প্রাকৃতিক দুর্যোগে অন্তত ১০ থেকে ১৫টি বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ঘটনার পরপরই দুর্গত এলাকায় উদ্ধার অভিযান শুরু করে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
উদ্ধার কার্যক্রম চালিয়ে এ পর্যন্ত প্রায় ৫০ জন মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। এছাড়া বন্যাকবলিত এলাকা থেকে প্রায় ১০০টির মতো গবাদিপশু ও প্রাণীকেও উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে।
দুর্গত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতা এবং পরিস্থিতি পর্যবেক্ষণের কাজ অব্যাহত রেখেছে স্থানীয় প্রশাসন। প্রাকৃতির এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সূত্র: ARY News Urdu

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।