যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কসবায় ফ্রি মেডিকেল ক্যাম্প

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কসবায় ফ্রি মেডিকেল ক্যাম্প
যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কসবায় ফ্রি মেডিকেল ক্যাম্প
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

কসবা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সেবা গ্রহণ করেন। মেডিকেল ক্যাম্পের সার্বিক সহযোগিতা করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ বশির চৌধুরী, কসবা উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূঁইয়া দিপু এবং সদস্য সচিব জিয়াউল হুদা শিপন। এ সময় উপজেলা যুবদেলর যুগ্ন আহবায়ক সাইদুল্লাহ, নেতৃবৃন্দ বলেন, দেশের এই কঠিন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই যুবদলের অন্যতম দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।

ক্যাম্পে শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ গ্রহণ করেন বলে জানা গেছে। কসবায় ফ্রি মেডিকেল ক্যাম্প সার্বিক সহযোগিতায় আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া। উপজেলা যুবদলের নেতৃত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্টিত হয়

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ