যৌথ বাহিনীর টহলে আটক বেতাগী পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতা

যৌথ বাহিনীর টহলে আটক বেতাগী পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতা
যৌথ বাহিনীর টহলে আটক বেতাগী পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতা
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

বেতাগী (বরগুনা) প্রতিনিধি; বরগুনার বেতাগীতে যৌথ বাহিনীর টহলে মাদক সেবনরত অবস্থায় আটক হন বেতাগী পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি কামাল হোসেন পল্টু। জানা যায়, গতকাল শুক্রবার রাতে ১১:৩০ মিনিটের দিকে পুলিশ ও নৌবাহিনীর সমন্বয়ে রাত্রিকালীন যৌথ টহলে বেতাগী পৌরবাজার এলাকায় পরিত্যাক্ত ভবনে থেকে মাদক সেবন করার সময় আটক করেন।

আটককৃত ব্যক্তিকে থানা হেফাজতে নেওয়ার পর জানা যায় ব্যক্তির নাম মো: কামাল হোসেন পল্টু। তিনি পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি, ও সাবেক বেতাগী পৌরসভার ৯নং ওর্য়াডের কাউন্সিলর ও প্যানেল মেয়র কামাল হোসেন পল্টু

উল্লেখ্য, জাতীয় নির্বাচন উপলক্ষে বেতাগী উপজেলায় বাংলাদেশ নৌ বাহিনী নিয়মিত টহল পরিচালনা করছে যাতে কোনো প্রকার নাশকতা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।তারা আরো জানিয়েছেন নির্বাচন যত ঘনিয়ে আসবে প্রশাসনের তাৎপর্য তত আরো বেশি জোরদার করা হবে এবং নাশকতা, বিশৃঙ্খলা সৃষ্টি মাদকদ্রব্য অভিযান অব্যাহত থাকবে

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ