রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ
রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

স্টাফ রিপোর্টার  : চলতি বছরের রমজান শুরু হতে খুব বেশি একটা দেরি নেই। ১৪৪৭ হিজরির রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে এবার আগামী ১৯ বা ২০ ফেব্রুয়ারি শুরু হবে। মঙ্গলবার (২০ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন চলতি বছরের রমজান মাসের সেহরি ও ইফতারের এই সময়সূচি প্রকাশ করে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের নেতৃত্বে দেশের শীর্ষ মুফতিরা এ সময়সূচি চূড়ান্ত করেছেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে এ তথ্য জানানো হয়।

সময়সূচি অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি প্রথম রমজানে ঢাকায় সাহরির শেষ সময় ভোররাত ভোর ৫টা ১২ মিনিট ও সন্ধ্যা ৫টা ৫৮ মিনিট। তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত যোগ করে ও ৯ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন বলে ইসলামিক ফাউন্ডেশন থেকে জানা গেছে।

দেশের অন্যান্য বিভাগ ও জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দ্বীনি দাওয়াত বিভাগের কর্মকর্তারা।

উল্লেখ্য, হিজরি মাস মূলত চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই চাঁদ দেখার প্রেক্ষিতে এই সময়সূচি একদিন আগে-পরে হতে পারে। বর্তমানে মুসলিম বিশ্ব রজব মাস অতিবাহিত করছে এবং রমজানের প্রস্তুতি নিতে শুরু করেছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ