রমজানে পানিশূন্যতা এড়াতে নিয়মিত যা খাবেন

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

রমজান মাসে একটানা রোজা রাখার কারণে অনেকের শরীরেই সৃষ্টি হয় পানিশূন্যতার। আর গরমে ও তীব্র রোদে বাইরে বের হওয়ার কারণে অসুস্থ হয়ে পড়তে পারেন।

 

তাই শরীরকে গরম থেকে রক্ষা করতে এখন থেকেই প্রস্তুত করা উচিত। আর এই কাজে শসা কার্যকর। গরমে খালি পেটে শসা খেলে ডিহাইড্রেশন থেকে রক্ষা পাওয়া যায়।

 

বিজ্ঞাপন

 

সাধারণত সকালে খালি পেটে শসার রস খেলে এই উপকার মেলে। তবে রোজার এই সময় ইফতারের শুরুতে খালি পেটে পান করতে পারেন শসার রস।

 

মনে রাখবেন, গরমে যদি কোনো অবস্থাতেও আপনার শরীরে পানির ঘাটতি হয় তাহলে যে কোনো সময় হিট স্ট্রোক ও ডিহাইড্রেশনের মারাত্মক সমস্যা হতে পারে।

 

একটি শসার ৯০ শতাংশই হলো পানি। তাই শসার রস পান করলে হিট স্ট্রোক ও ডিহাইড্রেশনের ঝুঁকি সহজেই কমাতে পারবেন।

 

সকালে খালি পেটে শসা খাওয়ার সবচেয়ে বড় সুবিধা হলো শরীরে পানির পরিমাণ বেড়ে যাওয়া। এর মাধ্যমে আপনি ডিহাইড্রেশন এড়াতে পারেন। এটি সারাদিন আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে পানির ভারসাম্য বজায় রাখে।

 

বিজ্ঞাপন

 

পেট ঠান্ডা রাখতে শসা খাওয়া খুবই উপকারী। ফলে সারাদিন আপনার পরিপাকতন্ত্রের সঙ্গে শরীরে শীতলতা বজায় থাকে, যাতে গরমে বমি বমি ভাব, গ্যাস ও বদহজম এড়াতে পারেন।

গরমে প্রতিদিন ১-২টি শসা খাওয়া উচিত। এটি শরীরের তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ফলে শরীরের তাপমাত্রা কমে ও হিট স্ট্রোক থেকে রক্ষা মেলে। তাই প্রতিদিন সকালে খালি পেটে শসা খাওয়া শুরু করুন।

 

সূত্র: প্রেসওয়্যার ১৮

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ