রাজধানীতে অভিযান করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৪৪ নেতা-কর্মী গ্রেফতার

লেখক: জিহাদুল ইসলাম জিহাদ
প্রকাশ: ৫ মাস আগে

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ৪৪ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গত২৪ ঘণ্টায় ডিবির ওয়ারী,লালবাগ,মতিঝিল, তেজগাঁও,মিরপুর,গুলশান,উত্তরা ও সাইবার ক্রাইম বিভাগের পৃথক টিম এসব অভিযান পরিচালনা করে।ডিবি সূত্রে জানাগেছে, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের সক্রিয় সদস্য এবং তারা রাজধানীতে নাশকতা,ঝটিকা মিছিলওবিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনায় জড়িত ছিল। তাদের মধ্যে কেউ কেউ সংগঠনের অর্থায়ন ও জনবল সরবরাহের কাজও করছিলেন।গ্রেফতারকৃতদের মধ্যে হাজী মো. আইয়ুব খান ঝটিকা মিছিলে অর্থ জোগানদাতা ও লোক সরবরাহকারী হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।ডিবিজানায়, অভিযানেগ্রেফতারদের কাছথেকে সংগঠন সংক্রান্ত নথি,মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

গ্রেফতারকৃতদের তালিকা১.পারভেজ আনোয়ার তনু (৪৬),সাবেক ক্রীড়া সম্পাদক,কুষ্টিয়া জেলা ছাত্রলীগ২.এস এম আক্তারুজ্জামান টিপু(৬০), কৃষি ও সমবায় সম্পাদক, কোতোয়ালিথানা আওয়ামীলীগ৩.মো.মাহবুব উল আলম পরশ (৩৫),যুগ্ম সাধারণ সম্পাদক, যুবলীগ, মতিঝিল থানা৪.মো.কামাল পাটোয়ারী (৩৫), সভাপতি, চর দুখি ইউনিয়ন যুবলীগ, ফরিদগঞ্জ, চাঁদপুর৫.মো. রকি (৩৯), প্রচার সম্পাদক, বংশাল থানা যুবলীগ৬.মো. রুহুল কুদ্দুস (৫৮), যুগ্ম সম্পাদক, রমনা থানা আওয়ামী লীগ৭.রোকন উদ্দিন আহম্মেদ(৬০),সভাপতি ও কাউন্সিলর, ৩৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ, ঢাকা দক্ষিণ সিটি৮. মো. অন্তত আহমেদ আলভী(২১),ছাত্রলীগ কর্মী৯. মো. শাকিল বিশ্বাস(২১),ছাত্রলীগ কর্মী, মোহাম্মদপুর থানা১০.মো.রাফি (২৩),ছাত্রলীগ কর্মী১১. মোজাহিদ সিদ্দিক রেজা (৫৬), কার্যকরী সদস্য, আদাবর থানা আওয়ামী লীগ১২. শেখ সাজে আলম সবুজ (৩৭), ছাত্রলীগ কর্মী১৩. মো. কামাল সেন (৪০),সাংগঠনিক সম্পাদক, আদাবর থানা আওয়ামী লীগ১৪.অনিক মণ্ডল (২১), ছাত্রলীগ কর্মী১৫.অনিন্দ্র চন্দ্র দাস(৫০),সভাপতি, দারুসসালাম থানা আওয়ামী লীগ, ৯নং ওয়ার্ড১৬. রেজাউল করিম রেজা(৫৪),ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ১৭.মো. আমিনুদ্দিন(৪৮), সভাপতি, শ্রমিক লীগ, যাত্রাবাড়ী থানা১৮.মো.রাহাত হাসান জাবেদ(২৬),সহ সভাপতি, চকবাজার থানা ছাত্রলীগ১৯.আল আমিন আকাশ মণ্ডল(২৭),আওয়ামী লীগ কর্মী২০.মো.হৃদয় (২৯),আওয়ামী লীগ কর্মী২১. কামাল হোসেন (৪৫),আওয়ামীলীগ কর্মী২২.মো. বাবলু ফরাজী (৩৮),যুগ্ম সাধারণ সম্পাদক, সূর্যমনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ, বাউফল, পটুয়াখালী২৩.সৈয়দ আল আমিন (৩৬),কেন্দ্রীয় সদস্য,স্বেচ্ছাসেবকলীগ২৪.মো.সাইদুর রহমান (৪৮),সাধারণ সম্পাদক,আর পাঙ্গাসিয়া ইউনিয়ন আওয়ামীলীগ, তালতলী,বরগুনা২৫.আলী নাইম খান জিমি(৪০),সহ-সভাপতি,গোপালগঞ্জ সদর পৌর আওয়ামীলীগ২৬.মো.মিজানুর রহমান টিটু (৪২),সংগঠক,ঢাকা মহানগর উত্তর যুবলীগ২৭. আমিরুল ইসলাম হৃদয়(৩৫),সভাপতি,মোগড়া ইউনিয়ন ছাত্রলীগ,সোনারগাঁও,নারায়ণগঞ্জ২৮. মো.খোরশেদ আলম(৪০),সভাপতি,শ্রমিকলীগ, নকলা থানা, শেরপুর২৯. মীর ওসমান গণি কাজল (৪০),সদস্য,আহ্বায়ক কমিটি,গাজীপুর মহানগর যুবলীগওকাউন্সিলর,৩৫ নং ওয়ার্ড৩০.মাসুদ হাওলাদার আলিফ(৩০),উপ-সাহিত্য সম্পাদক, ঢাকামহানগর উত্তর ছাত্রলীগ৩১.মো.ফরহাদ হোসেন ধুলু (৬০),সাবেক সহ-সভাপতি,কুড়িগ্রাম জেলাযুবলীগ৩২.মো.মাসুদ রানা(৩৪),সাবেক সহ-সাধারণসম্পাদক, আদাবর থানা ছাত্রলীগ৩৩.মো. মিজান বিশ্বাস (৩৩),সাবেক সহ-সভাপতি,ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ ও সহ-সম্পাদক, যুবলীগ৩৪.মো.মোস্তাক আহমেদ রিপন (৪৪), সাবেক কার্যকরী সদস্য, রামপুরা থানা আওয়ামী লীগ৩৫.মো.রায়হান উদ্দীন (৩৪), দপ্তরসম্পাদক, ৩১নং ওয়ার্ড আওয়ামীলীগ, ঢাকাদক্ষিণ৩৬.স্মৃতি (২৮),সাধারণসম্পাদক,৫০নংওয়ার্ড যুবমহিলালীগ, ঢাকাদক্ষিণ৩৭.জামাল হোসেন শেখ (৩৯),সাবেক সহ-সভাপতি,যুবলীগ,শিবচর, মাদারীপুর৩৮. ফাহমিদ হুদা বিজয়(২৩),সাংগঠনিক সম্পাদক, যশোর জেলা ছাত্রলীগ৩৯.মো.ফুয়াদ হাসান (৩৬), সাবেকযুগ্ম সাধারণ সম্পাদক, কুষ্টিয়া জেলা ছাত্রলীগ ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-আন্তর্জাতিক সম্পাদক৪০.মো.হামিদ (২৯), ছাত্রলীগ কর্মী৪১.মো.মনির হোসেন শিকদার(৬০), সহ-সভাপতি,আড়াইহাজার থানা আওয়ামীলীগ, নারায়ণগঞ্জ৪২.হাজী মো.আইয়ুব খান(৬০), সাধারণ সম্পাদক,বাসাইল ইউনিয়ন আওয়ামী লীগ,সিরাজদিখান,মুন্সিগঞ্জ৪৩.মোহাম্মদ নূরুল ইসলাম(৪০),সাবেক সভাপতিওসাবেকচেয়ারম্যান, সোনাদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ,হাতিয়া, নোয়াখালী৪৪.শাহীন ইসলাম (৩৫),সহ-সভাপতি, স্বেচ্ছাসেবকলীগ,মতিঝিল থানা।

ডিবি পুলিশের কর্মকর্তারা জানান, অভিযানের মাধ্যমে রাজধানীতে নাশকতার সম্ভাবনা কমানো সম্ভব হয়েছে। গ্রেফতারদের জিজ্ঞাসাবাদের পর তাদের বিরুদ্ধে আরও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • অভিযান