রাবিতে ধূমপান নিয়ে বিরোধ, সিনিয়রের ওপর হামলার অভিযোগ

 রাবিতে ধূমপান নিয়ে বিরোধ, সিনিয়রের ওপর হামলার অভিযোগ
 রাবিতে ধূমপান নিয়ে বিরোধ, সিনিয়রের ওপর হামলার অভিযোগ
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রকাশ্যে ধূমপান করতে নিষেধ করাকে কেন্দ্র করে এক সিনিয়র শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে এক জুনিয়রের বিরুদ্ধে।

রোববার (২৬ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এ ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীদের সহায়তায় এক বহিরাগতকে আটক করা হয়।

মারধরের শিকার শিক্ষার্থী শাওন, তিনি গ্রাফিক ডিজাইন ডিসিপ্লিনের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। অভিযুক্ত আকাশ একই বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী। উভয়েই ছাত্রদল রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

প্রক্টর দপ্তরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, শাওন বাইক নিয়ে যাওয়ার সময় আকাশসহ কয়েকজন তার পথরোধ করেন। এরপর তাকে কিল-ঘুষি মেরে বাইক থেকে ফেলে দেওয়া হয়। এতে শাওনের হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

শাওনের অভিযোগ, অতীতে ধূমপান নিয়ে এক বিরোধের জেরে এই হামলা হয়েছে। তিনি বলেন, প্রথমবর্ষে পড়াকালীন আকাশকে ধূমপান করতে নিষেধ করায় তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, যা পরবর্তীতে বাড়তে থাকে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান জানান, পূর্বের বিরোধের জের ধরে বহিরাগতদের নিয়ে হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ