রামপালে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেপ্তার

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

রামপাল (বাগেরহাট), বাগেরহাটের রামপালে পুলিশের বিশেষ অভিযানে ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার ( ১৬ মে ) সকালে রামপাল থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের প্রসাদনগর গ্রামে অভিযান পরিচালনা করে নিজ বসতবাড়ি থেকে ধর্ষণের অভিযোগে আসামী মোঃ মনির শেখ (৫৫) কে গ্রেপ্তার করে। সে উপজেলার গৌরম্ভা ইউনিয়ন এর মৃত শাহাবুদ্দিন শেখ এর পুত্র।

রামপাল থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে প্রতিবন্ধী ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ রয়েছে।

আইনগত প্রক্রিয়া শেষে তাকে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন রামপাল থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ