রায়পুরায় মানিক মিয়া নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীর রায়পুরায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান (মুদির দোকান) বন্ধ করে বাড়ি ফেরার পথে মানিক মিয়া (৬৫) নামে এক ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। অদ্য ১৫ সেপ্টেম্বর২০২৫ ইং রাত আনুমানিক দেড়টার দিকে রায়পুরা জঙ্গি শিবপুর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রায়পুরা থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মানিক মিয়া উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গি শিবপুর গ্রামের মৃত মফিজ উদ্দিন এর ছেলে। পেশায় তিনি একজন মুদি মালামালের ব্যবসায়ী ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মানিক মিয়া দোকান বন্ধ করে বাজার থেকে বাড়ি ফেরার জন্য রওনা দিয়েছিল। তখন আড়িয়াল খাঁ নদীর পাড়ে দুর্বৃত্তরা এলোপাথাড়ি কুপিয়ে গলা কেটে হত্যা করে তার লাশ ফেলে পালিয়ে যায়। হত্যার কারণ সম্পর্কে জানতে পারেননি কেউ। খবর পেয়ে রায়পুরা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহতের চাচাতো ভাই মোঃ আরিফ মিয়া জানান, মানিক ভাই তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি না ফেরায় আমরা তাকে অনেকবার ফোন দিলে ও ফোন ঢোকে কিন্তু রিসিভ করে না। পরে আমরা তার খোঁজে বাজারে যাওয়ার পথে আড়িয়াল খাঁ নদের পাশে তার গলাকাটা লাশ দেখতে পাই। এ বিষয়ে রায়পুরা থানার এসআই জাকির হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তার ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলেও প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার গলার পেছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল, টর্চলাইট ও কিছু টাকা পাওয়া গেছে। তবে হত্যায় ব্যবহৃত কোনো অস্ত্র উদ্ধার হয়নি। হত্যার কারণ সম্পর্কে এখনও কোনোকিছু জানা যায়নি।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ