একাদশ শ্রেণির উদ্বোধনী পাঠদান অনুষ্ঠিত সরাইল সরকারি কলেজে

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

স্টাফ রির্পোটারঃ 

সরাইল সরকারি কলেজে আজ সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির উদ্বোধনী পাঠদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে পরিবেশ ছিল উৎসবমুখর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব শারমিন বেগম।

স্বাগত বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ও শিক্ষক পরিষদের সম্পাদক জনাব শহিদুল ইসলাম মামুন। এছাড়া বক্তব্য দেন বাংলা বিভাগের প্রভাষক জনাব জামিল ফোরকান, ফাহমিদা আক্তার সোমা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ও শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক জনাব মো. সাইফুদ্দিন এবং ইতিহাস বিভাগের প্রভাষক আ ফ ম দেলোয়ার পাবেল।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী মাহমুদুল হাসান এবং গীতা পাঠ করেন শিক্ষার্থী স্নিগ্ধা রানী সরকার। নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন লোকমান মৃধা। অপরদিকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আফসানা আক্তার তৃষা নবীনদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন।

অনুষ্ঠানে কলেজ প্রশাসনের পক্ষ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক জনাব মো. মোশতাক আহমেদ।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ