রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শাহ মোঃ ইব্রাহিমের মতবিনিময়

34517
filter: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; captureOrientation: 0; shaking: 0.000000; highlight: 1; algolist: 0; multi-frame: 1; brp_mask: 0; brp_del_th: 0.0000,0.0000; brp_del_sen: 0.0000,0.0000; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 267.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 46;zeissColor: bright;
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন লন্ডন কৃষকদলের সদস্য-সচিব, বিশিষ্ট সমাজসেবক ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শাহ মোঃ ইব্রাহিম মিয়া।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল মান্নান মলাইয়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহ মোঃ ইব্রাহিম মিয়া।

বক্তব্যে শাহ মোঃ ইব্রাহিম মিয়া বলেন, “সাংবাদিকরা সমাজের আয়না। সমাজের প্রতিটি সুবিধা-অসুবিধা, মানুষের আশা-আকাঙ্ক্ষা ও এলাকার বাস্তব চিত্র গণমাধ্যমের মাধ্যমে তুলে ধরেন সাংবাদিকরা। আপনাদের লেখনীর মাধ্যমে মানুষের কথা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে যায়।”

তিনি আরও বলেন, “ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাকে একটি আধুনিক, উন্নত ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে আমি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। জনগণের কল্যাণে কাজ করার পাশাপাশি এলাকার উন্নয়ন ও মানুষের জীবনমানের পরিবর্তনে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই।”

সভায় বিশেষ অতিথি ও সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি মনিরুজ্জামান মনির ও শেখ সাদী সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত খান ও মোঃ ইসমাইল, দপ্তর সম্পাদক হালিমা খানম এবং কার্যকরী সদস্য তাসলিমা শারমিন, ইয়াকুব মিয়া ও মোঃ আনু মিয়া।

এছাড়া নবীনগর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল হক রহমত, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ জিবন ও আবদুল্লাহ আল মতিন এবং অর্থ ও দপ্তর সম্পাদক টিপু সুলতানসহ ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের বিপুলসংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সার্বিক উন্নয়ন, জনসাধারণের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

সভায় বক্তারা এলাকার উন্নয়ন, জনকল্যাণ এবং গণমাধ্যমের সঙ্গে জনপ্রতিনিধিদের কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ