— বিজ্ঞাপন —

লক্ষ্মীপুরে তেল সংকট চরমে, লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা—স্থবির জনজীবন

লক্ষ্মীপুরে তেল সংকট চরমে, লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা—স্থবির জনজীবন
লক্ষ্মীপুরে তেল সংকট চরমে, লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা—স্থবির জনজীবন
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

লক্ষ্মীপুর-এ জ্বালানি তেলের তীব্র সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তেলের জন্য প্রতিদিন পাম্পগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও চাহিদামতো জ্বালানি পাচ্ছেন না চালকরা। এতে একদিকে যেমন আয় কমছে, অন্যদিকে শহরের সড়কজুড়ে সৃষ্টি হচ্ছে ভয়াবহ যানজট।

ভুক্তভোগী চালকদের অভিযোগ, হঠাৎ করেই পাম্পগুলোতে তেলের সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। পিকআপ চালক সিরাজ মিয়া জানান, আগে যেখানে সহজেই তেল পাওয়া যেত, এখন ১০ লিটারের জায়গায় দেওয়া হচ্ছে মাত্র ২ লিটার। ফলে একই গাড়িকে বারবার লাইনে দাঁড়াতে হচ্ছে।

ট্রাক চালক মো. রাসেল বলেন, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাননি। অল্প পরিমাণ তেল দিয়ে গাড়ি চালানো সম্ভব নয় বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। একই ধরনের অভিযোগ করেছেন বাস চালক আবুল কালাম ও পিকআপ চালক জাহিদ হোসেন। তাদের ভাষ্য, তেলের অভাবে নিয়মিত গাড়ি চালাতে না পারায় সংসারে আর্থিক চাপ বাড়ছে।

— বিজ্ঞাপন —

মোটরসাইকেল চালক রিপন মিয়া জানান, দিনের অর্ধেক সময় চলে যাচ্ছে তেলের লাইনে দাঁড়িয়ে। অন্যদিকে যাত্রী শাহিনুর বেগম বলেন, গাড়ি সংকটের কারণে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, সেই সঙ্গে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।

এদিকে তেল নিতে আসা যানবাহনের দীর্ঘ সারির কারণে শহরের প্রধান সড়কগুলোতে তীব্র যানজট দেখা দিয়েছে। দুপুরে রায়পুর-লক্ষ্মীপুর সড়কের বাস টার্মিনাল থেকে উত্তর তেহমুনি পর্যন্ত প্রায় দুই ঘণ্টা যানজট স্থায়ী ছিল।

ভুক্তভোগীরা দ্রুত এই সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন। তাদের আশঙ্কা, দ্রুত তেলের সরবরাহ স্বাভাবিক না হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়ে যাবে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗