সিংড়ায় ধানের শীষের পক্ষে শাহাবিবুল আসমার গণসংযোগ

সিংড়ায় ধানের শীষের পক্ষে শাহাবিবুল আসমার গণসংযোগ
সিংড়ায় ধানের শীষের পক্ষে শাহাবিবুল আসমার গণসংযোগ
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নে নির্বাচনী তৎপরতা জোরদার হতে শুরু করেছে। ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সহধর্মিণী শাহাবিবুল আসমা।

সোমবার (২ ফেব্রুয়ারি) ডাহিয়া ইউনিয়নের বিয়াশ গ্রামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আয়োজিত পৃথক পথসভা প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। বিয়াশ গ্রামে আয়োজিত এক কর্মী সমাবেশে শাহাবিবুল আসমা বলেন, অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু সবসময় জনগণের সুখ-দুঃখে পাশে ছিলেন এবং আছেন। এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় ধানের শীষ প্রতীকের বিজয়ের কোনো বিকল্প নেই। তিনি আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।

পথসভায় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ধানের শীষের পক্ষে স্লোগান ও প্রচারণা চালান। এ সময় উপস্থিত ছিলেন ডাহিয়া ইউনিয়ন সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিএনপির আমজাদ হোসেন আঞ্জু,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. কামরুল হাসান,৪নং ওয়ার্ড নির্বাচনী কমিটির সভাপতি তৈয়ব আলী,ডাহিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইনজামামুল হক জুয়েলসহ স্বেচ্ছাসেবক দল নেতা সবুজ ও স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

পথসভা শেষে নেতৃবৃন্দ বিয়াশ গ্রামের সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করেন। স্থানীয় ভোটারদের মধ্যে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইনজামামুল হক জুয়েল জানান, ডাহিয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হয়েছে এবং তারা বিজয়ের ব্যাপারে আশাবাদী।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ