— বিজ্ঞাপন —

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

দ্বাদশ সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত ৫০ সদস্য শপথ নিয়েছেন। গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টায় সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করান। এ সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী উপস্থিত ছিলেন।

 

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কেএম আব্দুস সালাম। স্পিকার প্রথমে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের ৪৮ সংসদ সদস্যকে শপথ পড়ান। পরে শপথ নেন বিরোধী দলের দুই সংসদ সদস্য।

— বিজ্ঞাপন —

 

দ্বাদশ সংসদে আওয়ামী লীগের ২২৪ জন, জাতীয় পার্টির ১১ জন, স্বতন্ত্র ৬২ জন এমপি রয়েছেন। এছাড়া জাসদ, ওয়ার্কার্স পার্টি ও কল্যাণ পার্টির এমপি রয়েছেন একজন করে।

 

 

এর সঙ্গে সংরক্ষিত আসনে আওয়ামী লীগের আরও ৪৮ জন ও জাতীয় পার্টির দুজন যোগ হলেন। এর আগে গত মঙ্গলবার নারী আসনের এসব সংসদ সদস্যের নাম, ঠিকানাসহ গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের পিতা, স্বামী ও ঠিকানাসহ অন্যান্য তথ্য দেয়া হয়েছে গেজেটে। এবার সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে আওয়ামী লীগ স্বতন্ত্রদের নিয়ে জোটগতভাবে ৪৮টি আসন এবং জাতীয় পার্টি দুটি আসন পেয়েছে।

 

এসব আসনে আগামী ১৪ মার্চ ভোটের দিন রেখে তফসিল ঘোষণা করেছিল ইসি। ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র জমা দেয়ার সময় নির্ধারণ করা হয়। এ সময়ের মধ্যে শুধু ৫০ জনই মনোনয়নপত্র জমা দেন। কেননা দলীয় মনোনয়নের বাইরে কারও প্রার্থী হওয়ার সুযোগ নেই। এ কারণে ১৪ মার্চ ভোটের দিন রাখা হলেও আর প্রার্থী না থাকায় ভোটের কোনো প্রয়োজন পড়েনি।

 

এরপর ২৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗