শাকিব খানের রোমান্টিক সিনেমায় চমক! পাকিস্তানি নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন মেগাস্টার?

শাকিব খানের রোমান্টিক সিনেমায় চমক! পাকিস্তানি নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন মেগাস্টার?
শাকিব খানের রোমান্টিক সিনেমায় চমক! পাকিস্তানি নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন মেগাস্টার?
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ঢালিউড মেগাস্টার শাকিব খানকে এবার দেখা যেতে পারে ভিন্ন এক রোমান্টিক আবহের সিনেমায়, যেখানে তার বিপরীতে থাকবেন একজন পাকিস্তানি নায়িকা। চলতি বছরেই এই রোমান্টিক ঘরানার ছবিটির শুটিং শুরু করার প্রস্তুতি নিচ্ছেন শাকিব—এমনটাই নিশ্চিত করেছে নায়কের ঘনিষ্ঠ একটি সূত্র।

সূত্র জানায়, ছবিটি চলতি বছরেই মুক্তির লক্ষ্য নিয়ে এগোচ্ছে নির্মাতারা। ইতোমধ্যে পাকিস্তানের কয়েকজন জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম পাকিস্তানের তারকা অভিনেত্রী হানিয়া আমির।

জানা গেছে, গত বছর বাংলাদেশ সফরের সময় শাকিব খানের সঙ্গে সিনেমায় কাজের প্রস্তাব দেওয়া হয়েছিল হানিয়া আমিরকে। মৌখিকভাবে সেই প্রস্তাব পাওয়ার পর তার টিম থেকেও ইতিবাচক সাড়া পাওয়া যায়। যদিও এখনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি, তবে শাকিব-হানিয়া জুটির সিনেমা করার বিষয়টি প্রাথমিকভাবে অনেকটাই চূড়ান্ত ছিল বলে জানা গেছে।

বিশ্বস্ত সূত্র আরও বলছে, হানিয়া আমির খুব শিগগিরই ধুমধাম আয়োজনে তার দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করতে যাচ্ছেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর সময়সূচি মিললে শাকিব খানের সঙ্গে এই সিনেমায় রোমান্স করতে দেখা যেতে পারে তাকে। বিষয়টি নিয়ে আলোচনা এখনো চলমান থাকায় ছবিটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি পরিচালক বা শাকিব টিমের কেউ।

তবে সূত্রের দাবি, শাকিব খানের বিপরীতে হানিয়া আমির হোন কিংবা পাকিস্তানের অন্য কোনো পরিচিত মুখ—বিদেশি নায়িকা থাকাটা প্রায় নিশ্চিত। চূড়ান্ত সিদ্ধান্ত জানতে দর্শকদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

এদিকে ব্যস্ত সময় পার করছেন শাকিব খান। ইতোমধ্যে শুরু হয়েছে তার নতুন সিনেমা ‘প্রিন্স’-এর শুটিং। এতে তার সঙ্গে আরও অভিনয় করছেন জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ, সাবিলা নূরসহ একঝাঁক তারকা। পাশাপাশি শাকিব খানের আরেক আলোচিত সিনেমা ‘সোলজার’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

সব মিলিয়ে, দেশ-বিদেশের তারকাদের নিয়ে শাকিব খানের নতুন রোমান্টিক সিনেমা ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ