শাহজাদপুরে গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে সংগঠন ‘রূপান্তর’ দিন-রাত চালাচ্ছে প্রচারণা

শাহজাদপুরে গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে সংগঠন ‘রূপান্তর’ দিন-রাত চালাচ্ছে প্রচারণা
শাহজাদপুরে গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে সংগঠন ‘রূপান্তর’ দিন-রাত চালাচ্ছে প্রচারণা
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে সিরাজগঞ্জের শাহজাদপুরে দিন-রাত ব্যাপক প্রচারণা চালাচ্ছে সামাজিক সংগঠন ‘রূপান্তর’।

গণভোটকে সামনে রেখে সংগঠনটির নেতাকর্মী ও সদস্যরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম ও গুরুত্বপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ, পথসভা, গণসংযোগ ও উঠান বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করছেন।

প্রচারণায় অংশ নেওয়া সদস্যরা জানান, গণভোট দেশের ভবিষ্যৎ ও গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সাধারণ ভোটারদের গণভোটের গুরুত্ব বোঝাতে এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তুলতেই এ কার্যক্রম চালানো হচ্ছে।

স্থানীয়রা জানান, দিন ও রাত—দুই সময়েই সংগঠনটির কর্মীদের মাঠে দেখা যাচ্ছে। এতে গণভোট নিয়ে মানুষের আগ্রহ ও অংশগ্রহণ বাড়ছে। সংগঠন ‘রূপান্তর’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গণভোটের আগের দিন পর্যন্ত তাদের প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ