শুভ বড়দিন আজ: প্রার্থনা, উৎসব ও সম্প্রীতির বার্তায় মুখর বাংলাদেশ

শুভ বড়দিন আজ: প্রার্থনা, উৎসব ও সম্প্রীতির বার্তায় মুখর বাংলাদেশ
শুভ বড়দিন আজ: প্রার্থনা, উৎসব ও সম্প্রীতির বার্তায় মুখর বাংলাদেশ
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

গোপালগন্জ প্রতিনিধি: আজ ২৫ ডিসেম্বর, খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। আনুমানিক দুই হাজার ২৫ বছর আগে এ দিনেই খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট জন্মগ্রহণ করেন বলে খ্রিষ্টানরা বিশ্বাস করেন। ফিলিস্তিনের বেথলেহেমে কুমারী মাতার গর্ভে জন্ম নেওয়া যিশুকে তারা ঈশ্বরের পুত্র হিসেবে মানেন। পৃথিবীতে শান্তির বাণী ছড়িয়ে দেওয়া, মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করা এবং সৃষ্টিকর্তার মহিমা প্রচার করতেই প্রভু যিশুর আগমন ঘটেছিল—এ বিশ্বাসে উদযাপিত হয় বড়দিন।

বড়দিন উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণীতে খ্রিষ্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা সবাইকে ঐক্যবদ্ধভাবে সুখী-সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান। এ ছাড়া গতকাল বুধবার প্রধান উপদেষ্টা খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। আজ সরকারি ছুটি উপলক্ষে সরকারি ও বেসরকারি রেডিও, টেলিভিশন এবং সংবাদপত্রে বিশেষ অনুষ্ঠান ও প্রকাশনার মাধ্যমে দিনটির তাৎপর্য তুলে ধরা হচ্ছে।

বড়দিন উপলক্ষে দেশের খ্রিষ্ট ধর্মানুসারীরা ধর্মীয় আচার ও প্রার্থনার আয়োজন করেছেন। রাজধানীসহ সারা দেশের গির্জাগুলোতে চলছে বিশেষ প্রার্থনা। তেজগাঁও ক্যাথলিক গির্জা (পবিত্র জপমালার গির্জা), কাকরাইলের সেন্ট মেরি’স ক্যাথেড্রাল, মণিপুরিপাড়া, বারিধারাসহ সব গির্জায় আয়োজন করা হয়েছে বিশেষ উপাসনা। গির্জার ভেতরে ঐতিহ্যবাহী সাজসজ্জায় গোশালা স্থাপন, রঙিন কাগজ, ফুল ও আলোর বিন্দু দিয়ে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। রয়েছে বর্ণিল আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন।

নিরাপত্তা নিশ্চিতে সব গির্জা প্রাঙ্গণে পুলিশ ও র‌্যাবের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন থাকবে। এদিকে বড়দিন উপলক্ষে ঢাকার পাঁচতারকা হোটেলগুলোও জাঁকজমকপূর্ণ আয়োজন করেছে। প্যান প্যাসিফিক সোনারগাঁও, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, র‌্যাডিসন, লা মেরিডিয়েন, ওয়েস্টিন ও ঢাকা রিজেন্সি হোটেলে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি ও বড়দিনের কেক। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলবে উৎসব আয়োজন। শিশুদের জন্য রয়েছে সান্তাক্লজের উপহার বিতরণ এবং অতিথিদের জন্য বিশেষ বুফে ডিনার।

বড়দিন উপলক্ষে পৃথক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন পরিষদের নেতারা খ্রিষ্টান সম্প্রদায়সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শান্তি, সম্প্রীতি ও মানবতার বার্তায় আজ সারাদেশে উদযাপিত হচ্ছে শুভ বড়দিন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ