সচিবালয়ে দ্বিতীয় দিনের দাপ্তরিক কার্যক্রমে প্রধানমন্ত্রী, ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক আজ

সচিবালয়ে দ্বিতীয় দিনের দাপ্তরিক কার্যক্রমে প্রধানমন্ত্রী, ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক আজ
সচিবালয়ে দ্বিতীয় দিনের দাপ্তরিক কার্যক্রমে প্রধানমন্ত্রী, ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক আজ
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে তিনি সচিবালয়ে প্রবেশ করেন এবং আজ ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অগ্রগতি, সমন্বয় এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

এর আগে বুধবার সচিবালয়ে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বাধীন সরকারের ওই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। বৈঠকের শুরুতে তিনি মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিকাল ৩টায় শুরু হওয়া সেই বৈঠকের মধ্য দিয়েই সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু হয় নতুন প্রধানমন্ত্রীর।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ